Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

ভারতের মণিপুর রাজ্যে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভোর ৫টা ৪২ মিনিটে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫। তবে এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মণিপুরের ঘটনার আগে ভুটান ও বঙ্গোপসাগরেও ভিন্ন ভিন্ন মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এনসিএস-এর তথ্যমতে, বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানেও ৩ দশমিক ০ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বুধবার দিবাগত রাত ১২টায় ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

1

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

2

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

3

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

4

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

5

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

6

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

7

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

8

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

9

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

10

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

11

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

12

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

13

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

14

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

15

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

16

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

17

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

18

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

19

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

20
সর্বশেষ সব খবর