Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

মো: ফরহাদ,মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জুলাই আন্দোলনে শহীদ মুন্সিগঞ্জের ছয়টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় নিজ বাসভবনে এ উপলক্ষে এক দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে জুলাই আন্দোলনে শহীদ স্বজল, রিয়াজুল, ডিপজল, শাহরিক, ফরিদ শেখ ও শাওনের পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কামরুজ্জামান রতন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কামরুজ্জামান রতন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর ফকির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর পাশে সর্বদা থাকার আশ্বাস দেন এবং উল্লেখ করেন যে, তাদের এই মহান ত্যাগ জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

1

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

2

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

3

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

4

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

5

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

6

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

7

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

8

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

9

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

10

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

11

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

12

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

13

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

14

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

15

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

16

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

17

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

18

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

19

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

20
সর্বশেষ সব খবর