Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এ সময় জেলেদের ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করে নিয়ে যায় সংগঠনটির উপগোষ্ঠী আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এএসসিএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ–এর প্রতিবেদনে উঠে এসেছে, ৩ ডিসেম্বর (বুধবার) নাফ নদীর আরাকান আঞ্চলিক জলসীমায় "অবৈধ অনুপ্রবেশ" ও "অননুমোদিতভাবে মাছ ধরার" অভিযোগে পৃথক অভিযানে জেলেদের আটক করে এএসসিএফ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে "কঠোর ব্যবস্থা" গ্রহণের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়। তাদের মধ্যে দুজন স্থানীয়—হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, “জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ জানায়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।”

টেকনাফ সীমান্তে এমন ঘটনা নতুন নয়। নাফ নদী সীমান্তে দীর্ঘদিন ধরেই বাংলাদেশি জেলেদের আটক, অপহরণ বা নৌকা জব্দের অভিযোগ উঠে আসছে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। তবে সরকারিভাবে নিশ্চিত যোগাযোগ বা উদ্ধার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত আটক জেলেদের অবস্থান ও নিরাপত্তা নিয়ে পরিবারগুলো গভীর উদ্বেগে রয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

1

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

2

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

3

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

4

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

5

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেব

6

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

7

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

8

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

9

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

10

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

11

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

12

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

13

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

14

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

15

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

16

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

17

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

18

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

19

ব্যারিস্টার ফুয়াদের সামনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের চ

20
সর্বশেষ সব খবর