Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে কা মেট্রোপলিটন পুলিশ। 

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ কর্তৃক আরও দুইজনকে গ্রেফতার করে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারি মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।  

এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।   

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়েও হামলা চালানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

1

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

2

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

3

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

4

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

5

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

6

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

7

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

8

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

9

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

10

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

11

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

12

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

13

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

14

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

15

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

16

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

17

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

18

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

19

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

20
সর্বশেষ সব খবর