Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষ, হতাহত ১৫

বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষ, হতাহত ১৫

টাঙ্গাইলের বাসাইলে (ঢাকা-টাঙ্গাইল) মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ১২জন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা আড়াইটায় উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহের জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজধানীর দিকে যাচ্ছিল। এ সময় বাসটি বাঐখোলা এলাকায় পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করার সময় রড ভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোর ছাদে মানুষ উঠায় চলাচল বন্ধ

1

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

2

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

3

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

4

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

5

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

6

বিশ্ব সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

7

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

8

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

9

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

10

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

11

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

12

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

13

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

14

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

15

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

16

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

17

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

18

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

19

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

20
সর্বশেষ সব খবর