Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

অন্তর্বর্তীকালীন সরকারের ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।  

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।

তিনি বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? কিন্তু এনসিপি বলেছে, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।

তিনি আরও বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মান্না বলেন, বিএনপি আমাদের সঙ্গে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

1

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

2

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

3

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

4

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

5

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

6

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

7

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

8

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

9

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

10

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

11

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

12

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

13

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

14

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

15

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

16

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

17

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

18

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

19

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

20
সর্বশেষ সব খবর