Deleted
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন। তিনবার মারছে ময়লা পানি। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।’

বিষয়টি নিশ্চিত করে হাদি বলেন, ‘আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনি প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

1

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

2

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

3

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

4

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

5

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

6

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

7

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

8

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

9

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

10

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

11

ঠাকুরগাঁওয়ে এমইপি গ্রুপের মিলনমেলা

12

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

13

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর

14

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

15

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

16

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

17

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

18

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

19

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

20
সর্বশেষ সব খবর