Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দেয়ার ব্যাপারে তাসনিম জারার অবস্থান স্পষ্ট

বিএনপিতে যোগ দেয়ার ব্যাপারে তাসনিম জারার অবস্থান স্পষ্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের অন্যতম পরিচিত মুখ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তার পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠলেও আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাসনিম জারা নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

গণমাধ্যমকে তিনি জানান, বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। এর পরিবর্তে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী ওই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ করতে তাকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষর আগামীকাল সোমবারের মধ্যে জমা দিতে হবে।

ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।” 

তিনি আরও যোগ করেন, “পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।” 


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

1

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

2

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

3

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

4

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

5

তারেককে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার আহ্বান জানালেন ইসি সচি

6

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

7

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

8

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

9

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

10

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

11

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

12

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

13

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

14

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

15

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

16

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

17

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

18

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

19

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

20
সর্বশেষ সব খবর