Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী প্রখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাঁর আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে জানিয়েছেন, কারাদণ্ডের সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে। আইনজীবী আরও জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

পানাহির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বর্তমানে ফ্রান্সে বসবাসরত পানাহি তাঁর নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’-এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। গতকাল নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। এ ছাড়া তিনি মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হবেন এবং সেখানেও আলোচনায় অংশ নেবেন।

জাফর পানাহির ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাঁকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরে তাঁকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মতো আলোচিত সিনেমা। ২০২২ সালে তিনি আবার গ্রেপ্তার হন, তবে সাত মাস পরে মুক্তি পান। নতুন পাওয়া দণ্ড নিয়ে নির্মাতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

1

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

2

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

3

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

4

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

5

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

6

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

7

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

8

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

9

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

10

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

11

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

12

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

13

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

14

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

15

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

16

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

17

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

18

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

19

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

20
সর্বশেষ সব খবর