Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়ার পর অভিনেতা আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠেছেন মন্দিরা। এখন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব আছেন অভিনেত্রী। প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে নানা ভঙ্গিতে। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। আবারও তাকে দেখা গেছে ভিন্ন রূপে।

মন্দিরা চক্রবর্তী অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্সআপ হয়েছিলেন। এরপর তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন এবং পরবর্তীতে সিনেমায় নাম লেখান। বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে তাকে সরব দেখা গেছে।

সামাজিক মাধ্যমে শনিবার (৬ ডিসেম্বর) রাতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। সেখানে দেখা গেছে, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালি স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

সেই ছবিগুলোতে এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার প্রতিটি পোজেই। তার হাতে ছিল হালকা অলঙ্কার—বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা! সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— “মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।”

মন্দিরার এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মাঝে। তার মন্তব্যের ঘরে ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

1

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

2

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

3

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

4

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

5

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

6

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

7

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

8

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

9

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

10

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

11

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

12

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

13

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

14

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

15

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

16

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

17

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

18

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

19

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

20
সর্বশেষ সব খবর