Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ইদানীং কলকাতার চেয়ে মুম্বাই তথা আরব সাগরের তীরেই যেন তার আনাগোনা বেশি। ভক্তরা বলছেন, প্রিয় তারকাকে শহরে আগের মতো আর দেখা যাচ্ছে না। তবে সব জল্পনা উড়িয়ে আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণায় এখন কলকাতাতেই ব্যস্ত সময় পার করছেন রুক্মিণী।

বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নির্মিত এই সিনেমার প্রচারণায় এসে বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন অভিনেত্রী। ২০১৭ সালে বাবাকে হারানোর পর সিনেমার গল্প যেন তাকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাবার স্মৃতিতে।

মুম্বাই যাতায়াত নিয়ে চলা ফিসফাস প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ‘সবাই এখন আমার মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে। কিন্তু ছোটবেলা থেকেই মায়ানগরীর সঙ্গে আমার গভীর সংযোগ। বাবা বলতেন, পরীক্ষায় ভালো ফল করলে মুম্বাই নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই, কাজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই থাকি। এরপরও আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়, তা আমার জানা নেই।’

বাবার মৃত্যুর পর মা মধুমিতা মৈত্রই ছিলেন রুক্মিণীর জগত। মা তাকে এবং ভাই রাহুলকে বন্ধুর মতো আগলে রেখেছেন। তবে নতুন সিনেমার গল্পটি রুক্মিণীকে ভাবিয়ে তুলেছে মায়ের একাকীত্ব নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অনেক সময় ভুলে যাই যে, বাবা-মা হওয়ার আগে তারাও মানুষ। তাদেরও নিজস্ব চাওয়া-পাওয়া থাকে। সব কথা কি আর সন্তানদের সঙ্গে বলা যায়? তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে। পরিচালক অর্ণব সিনেমায় এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছেন।’

তার কথায়, ‘মাঝে মাঝে ভাবি, আমার তো নিজস্ব জগত আছে, কাজ আছে, বন্ধুরা আছে কিন্তু মায়ের হয়তো একা লাগে। সব কথা কি তিনি আমার সঙ্গে ভাগ করতে পারেন?’

বছরের শুরুটা হয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ দিয়ে, আর শেষ হচ্ছে ‘হাঁটি হাঁটি পা পা’ দিয়ে। ক্যারিয়ারের এই বাঁক বদল নিয়ে বেশ আশাবাদী রুক্মিণী। সমালোচকদের উদ্দেশ্যে অভিনেত্রীর ভাষ্য, ‘হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেব? আমি ইতিবাচক দিকটাই দেখতে চাই। মনে রাখবেন, আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই।’

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

1

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

2

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

3

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

4

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

5

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

6

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

7

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

8

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

9

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

10

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

11

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

12

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

13

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

14

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

15

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

16

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

17

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

18

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

19

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

20
সর্বশেষ সব খবর