Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু—এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। সংবাদে বলা হয়েছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে কোনো কোনো গণমাধ্যম গোপন বিয়ে বলেও দাবি করছে।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার।

২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপরই বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। শোনা যায়, তারা লিভ ইনেও থাকা শুরু করেছিলেন। নাগা চৈতন্য গত বছর ডিসেম্বরে দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করার পরই সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে এবং সামান্থা দ্রুত পদক্ষেপ নেন।

অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল এবং ভক্তদের অপেক্ষার অবসান হলো। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।

বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও, যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার সদ্‌গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

1

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

2

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

3

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

4

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

5

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

6

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

7

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

8

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

9

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

10

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

11

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

12

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

13

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

14

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

15

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

16

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

17

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

18

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

19

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তু

20
সর্বশেষ সব খবর