Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখতার

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখতার

বিশ্বের অন্যতম গতিময় বোলার এবং ক্রিকেট ক্যারিয়ারে তার গতির জন্য বিশ্বব্যাপী পরিচিত পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার এবার নতুন পরিচয়ে বাংলাদেশে এসেছেন। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর এক যুগ পর এবার তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন।

গতকাল শনিবার দিবাগত রাতে পাকিস্তানের সাবেক এই গতি তারকা বাংলাদেশে পা রাখেন। বিমানবন্দরে ফ্র্যাঞ্চাইজি কর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

শোয়েবকে নিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস গণমাধ্যমকে বলেছে, “নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।”

তবে এবারের বাংলাদেশ সফর তার খুব বেশি দিনের নয়। প্রাথমিক এই সফরে তিনি মাত্র দুই দিন ঢাকায় থাকবেন। পরবর্তীতে টুর্নামেন্ট শুরু হলে তিনি আবার বাংলাদেশে আসবেন এবং ঢাকা ক্যাপিটালস দলের সঙ্গে মেন্টর হিসেবে মাঠেই দায়িত্ব পালন করবেন। 

মারুফ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

1

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

2

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

3

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

4

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

5

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

6

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

7

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

8

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

9

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

10

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

11

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

12

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

13

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

14

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

15

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

16

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

17

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

18

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

19

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

20
সর্বশেষ সব খবর