Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের অশালীন মন্তব্য ও আক্রমণের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। তারকাদের জীবনযাপন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের দাবি জানালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তার মতে, বাস্তবে নারীদের হয়রানি করলে যে শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করলেও একই শাস্তি হওয়া উচিত।

সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের নিয়ে নেতিবাচক মন্তব্যের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুখ খুললেন 'মহারানি' খ্যাত এই অভিনেত্রী।

হুমা কুরেশি তার বক্তব্যে বলেন, "সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করতে বলেন। আবার পোস্ট করলে লেখেন, ‘এগুলো কী করছেন?’ এই দ্বিচারিতা যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজ করলে একই ধরনের শাস্তি হওয়া উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়।"

অভিনেত্রী আরও স্পষ্ট করেন, "যদি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে তারও শাস্তি হওয়া উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই, নারীরা কী পোশাক পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ, বা রাতে কখন বাড়ি ফিরছেন— এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।"

তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বেশিরভাগ নারী এবং পুরুষ ব্যবহারকারীরাও। তাদের মতে, যেকোনো মাধ্যমে শ্লীলতাহানি বা হয়রানি অত্যন্ত নিন্দনীয় কাজ, তাই এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।

অভিনয় জীবনের দিক থেকে হুমা কুরেশির সময়টা বেশ ভালো যাচ্ছে। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ দুটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

1

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধ

2

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

3

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

4

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

5

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

6

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

7

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

8

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

9

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

10

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

11

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

12

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

13

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

14

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

15

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

16

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

17

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

18

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

19

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

20
সর্বশেষ সব খবর