Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স আবারও তাদের পুরোনো কোচ মিকি আর্থারকে দলে ভিড়িয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বিপিএলের নতুন আসরে রংপুরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই দক্ষিণ আফ্রিকান। গত আসরেও রংপুরের কোচ ছিলেন তিনি এবং তাঁর অধীনেই দলটি ২০২৪ সালের গ্লোবাল সুপার লিগেও সাফল্য এনে দেয়।

শুক্রবার এক ভিডিও বার্তায় আর্থার নিজের প্রত্যাবর্তন নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি এবারও বিপিএলে রংপুরের কোচ থাকছি। গত বছর যেমন ছিলাম, তেমনই থাকব। কয়েক বছর আগে আমরা জিএসএল জিতেছিলাম। আমি আবার বাংলাদেশে ফিরতে মুখিয়ে আছি। দলে খুব ভালো স্কোয়াড আছে। সমর্থকদের সমর্থন ছিল দারুণ, আবার সবার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে আছি।”

মিকি আর্থারের অভিজ্ঞতার ঝুলি আগে থেকেই বেশ সমৃদ্ধ। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

আর্থারের ফেরায় রংপুর তাদের দল আরও শক্তিশালী করেছে। নিলামের পর সরাসরি সাইনিংয়ে তারা দলে টেনেছে ইংল্যান্ডের ব্যাটার দাভিদ মালান, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মেয়ার্স, আর পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদকে।

এবারের বিপিএলে আর্থার হবেন দ্বিতীয় বিদেশি প্রধান কোচ। এর আগে ঢাকা ক্যাপিটালস টবি র‌্যাডফোর্ডকে কোচ করেছে। সাবেক পাকিস্তান পেসার শোয়েব আখতার থাকবেন তাদের দলের মেন্টর হিসেবে। বাকি চারটি দলকে নেতৃত্ব দেবেন স্থানীয় কোচরা—রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হবেন হান্নান সরকার, নোয়াখালী এক্সপ্রেসকে কোচ করবেন খালেদ মাহমুদ, চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব থাকবে মুমিনুল হকের হাতে, আর সিলেট টাইটানসকে কোচ করবেন সোহেল ইসলাম।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

1

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

2

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

3

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

4

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

5

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

6

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

7

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

8

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

9

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

10

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

11

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

12

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

13

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

14

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

15

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

16

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

17

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

18

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

19

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

20
সর্বশেষ সব খবর