Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, তিনি বর্তমানে প্রেমের সম্পর্কে আছেন এবং খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও তিনি আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তবে একসময় তিনি চার বছর একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, যা গত বছরের শুরুর দিকে ভেঙে যায়।

সেই সময়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। সেই সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী গণমাধ্যমে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ—সব মিলিয়ে অন্য রকম একটা জীবন ছিল।"

বাঁধন প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যরা তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনের সুন্দর সময় পার করছেন বলে জানালেন বাঁধন।

তিনি ফের প্রেমে মজেছেন, অর্থাৎ প্রেমের সম্পর্কে আছেন। খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন বলেও জানান। এই অভিনেত্রী বলেন, "আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে—একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক—অনেক সুন্দর।"

তিনি আরও বলেন, "আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

1

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

3

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

4

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

5

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

6

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

7

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকা

8

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

9

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

10

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

11

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

12

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

13

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

14

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

15

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

16

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

17

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

18

কুষ্টিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

19

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

20
সর্বশেষ সব খবর