Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিন বোদা উপজেলার উদ্যোগে  শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে "Winter Awarness Programme " এর আওতায় পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ই আগস্ট) বোদা উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে দুইশত শিক্ষার্থীকে সাথে নিয়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্টে  উপস্থিত ছিলেন বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ইব্রাহিম চৌধুরী, বিডি ক্লিন পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ কামু,বিডি ক্লিন বোদা উপজেলা সমন্বয়ক বরকত -ই-এলাহি হিমু সহ বিডি ক্লিনের সকল সমন্বয়ক, মডারেটর ও সদস্যরা। 
পরিচ্ছন্নতা ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা শপথ পাঠ করিয়ে পরিচ্ছন্ন থাকার অঙ্গিকার করান বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক। 
এসময়ে শিক্ষার্থীদের  সবসময়ই পরিচ্ছন্ন থাকতে ও নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলতে উৎসাহিত করে বিদ্যালয়ের শিক্ষক মকছেদ আলী বলেন ' এই এলাকা, এই দেশ আমাদেরই, আমাদেরকেই এগুলো পরিচ্ছন্ন রাখতে হবে।  সুস্থ থাকতে হলে পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। 
সংক্ষিপ্ত আলোচনা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গন পরিচ্ছন্ন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে বিডি ক্লিন বোদা এর উপজেলা সমন্বয়ক বরকত ই এলাহি হিমু বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মানে আমরা এ প্রোগ্রাম হাতে নিয়েছি। পরিচ্ছন্ন বোদা উপজেলা গড়তে আমাদের এ উদ্যোগ অবহ্যাত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

1

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

2

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

3

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

4

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

5

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

6

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

7

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

8

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

9

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

10

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

11

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

12

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

13

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

14

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

15

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

16

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

17

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

18

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

19

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর