Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেফতারের দাবির মধ্যে আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল ডন

গ্রেফতারের দাবির মধ্যে আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল ডন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর অকালমৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য এবার নতুন মোড় নিয়েছে আত্মহত্যা নয়, এটি হত্যা মামলা হিসেবে তদন্তের পর্যায়ে এসেছে।

এই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খল-অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আদালত ইতোমধ্যে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

নিষেধাজ্ঞার পর থেকেই আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেতা আশরাফুল হক ডন। জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের উদ্যোগ নেওয়া হতে পারে, পাশাপাশি ইমিগ্রেশন পুলিশকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব- ডন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে খল-অভিনেতা নিজেই সেই গুজব উড়িয়ে দিয়েছেন। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘পালানোর প্রশ্নই আসে না। প্রয়োজনে আমি আইনের কাছে আত্মসমর্পণ করব।’

এরই মধ্যে ডনের এক ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ঘরোয়া পরিবেশে হাতে মাইক্রোফোন নিয়ে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’ গাইছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। কয়েক ঘণ্টার মধ্যেই গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়।

এক নেটিজেন লিখেছেন, ‘খলনায়ক হয়েও কণ্ঠে দারুণ মাধুর্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘গানটা শুনে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।’

সালমান শাহ হত্যা মামলায় নতুন এই মোড়ের পাশাপাশি ডনের ভাইরাল ভিডিও এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।


সকালবেলা/শরিফ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

1

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

2

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

3

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

4

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

5

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

6

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

7

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

8

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

9

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

10

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

11

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

12

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

13

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

14

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

15

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

16

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

17

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

18

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

19

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

20
সর্বশেষ সব খবর