Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

রাজধানীর বাজারে সপ্তাহের পর সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে। একই অবস্থার দেখা মিলছে ডিমের বাজারেও। এতে খামারিদের মধ্যে নতুন করে বাচ্চা তোলার আগ্রহ কমেছে, যা ভবিষ্যতে বাজারে সরবরাহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর বাজারে তুলনামূলক কম দামে ব্রয়লার মুরগি পাওয়া যাওয়ায় ক্রেতারা খুশি। তারা বলছেন, দাম যে হারে বাড়ার আশঙ্কা করা হয়েছিল, তেমন বাড়েনি। বরং কমতির দিকেই ছিল।

দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তি পাওয়া গেলেও খুচরা বিক্রেতাদের লাভের হিসাব তেমন প্রভাবিত হয়নি। তবে বাজারে একটি মন্দাভাব বিরাজ করছে। বিক্রেতারা জানান, গত এক বা দুই মাস ধরে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর দাম কম থাকলে সুবিধা হয়; কারণ বেচাবিক্রি বাড়ে।
 
মূল্যস্ফীতির বাজারে কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা কমেই বিক্রি হচ্ছে মাঝে মাঝেই গরম হওয়া ডিমও। বিক্রেতারা জানান, লাল ডিমের বাজার চলছে ১১০ টাকা ডজন এবং সাদা ডিম ১০০ টাকায়। দাম কমলেও লাভের পরিমাণ প্রায় আগের মতোই রয়েছে।
 
ডিম ও মুরগির দাম কমে লোকসানের বোঝা ভারি হওয়ায় খামারিরা নতুন করে বাচ্চা তুলতে আগ্রহী নন। তারা বলছেন, এক হাজার মুরগি পালাতে যে খরচ হয়, তা বিক্রি করে লাভের বদলে অনেকটাই লোকসান হয়। তাই অনেকেরই মনে সংশয় দেখা দিয়েছে, তারা নতুন করে মুরগি তুলবেন কি না।
 
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে একেকটি ডিম রাজধানীর খুচরা বাজারে ৯ থেকে সোয়া ১১ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে এক হালির দাম ছিল ৩৮ থেকে ৪২ টাকা এবং এক বছর আগে ৪০ থেকে ৫০ টাকা।
 
তবে উৎপাদন খরচ সরকারি হিসাবে ১০ টাকা ১৯ পয়সা থেকে ১০ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আবার এক কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ সরকারি হিসাবে ১৬০ টাকা ৮৭ পয়সা হলেও খুচরা পর্যায়ে এটি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়।
 
এ পরিস্থিতিতে ক্ষুদ্র খামারি টিকিয়ে রাখতে সরকারের সঙ্গে বড় উদ্যোক্তাদের কাজ করার তাগিদ দিচ্ছে প্রাণিসম্পদ অধিদফতর। প্রাণিসম্পদ অধিদফতরের উৎপাদন বিভাগের পরিচালক ডা. এ. বি. এম. খালেদুজ্জামান বলেন, ভোক্তা ব্রয়লার মুরগি কিনছে ১৭৫-১৮০ টাকায়, কিন্তু খামারি বিক্রি করছেন ১২০-১২৫ টাকায়। শিল্প সংস্থাগুলোর সহযোগিতায় খামারিদের রক্ষা করার ব্যবস্থা করছি।
 
এছাড়া আকস্মিক লোকসান থেকে খামারি ও পোল্ট্রিখাতকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও মনে করে প্রাণিসম্পদ অধিদতফর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

1

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

2

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

3

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

4

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

5

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

6

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

7

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা জন্য প্রস্তুত হামাস ও ইসরায়

8

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

9

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

10

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

11

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

12

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

13

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

14

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

15

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

16

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

17

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

18

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

19

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

20
সর্বশেষ সব খবর