Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লু নির্মাণ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর দ্য ডনের। 

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কমিশনার জানান, নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা।
তিনি আরও বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন।

প্রথমে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০ এবং এরপর ১৫-তে পৌঁছায়। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

রেসকিউ বিভাগের এক মুখপাত্র জানান, বিস্ফোরণে কারখানার ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। তিনি আরও জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং আশঙ্কা করা হচ্ছে, আরও মানুষ ভেতরে আটকা থাকতে পারেন।

কারখানার পেছনে থাকা সাত-আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ছাদ ভেঙে পড়ায় বাসিন্দা ও কারখানার কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা সম্ভাব্য আরও হতাহতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

1

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

2

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

3

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

4

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

5

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

6

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

7

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

8

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

9

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ

11

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

12

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

13

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

14

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

15

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

16

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

17

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

18

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

19

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

20
সর্বশেষ সব খবর