Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করেছিলেন অনেকে। তবে সেই ভাবনায় জল ঢেলে আজ (রোববার) ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত থেকে মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল (২৫৯) খেলার রেকর্ডই গড়ে ফেললেন। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা শেষে ২১৭ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

৬ উইকেটে ১৭৬ রান তুলে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। আগেরদিন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিলেন, বিপরীতে আজ তাইজুল-হাসানদের বিপক্ষে দাঁতে দাঁট চেপে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হলো ২-০ ব্যবধানে।

এর আগে মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। তাকে ছাড়িয়ে ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার, যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। আইরিশদের পঞ্চম দিনে অর্ধেকেরও বেশি সময় ম্যাচে টিকিয়ে রাখার মূল ভূমিকা ছিল ক্যাম্ফারের। তিনি অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ১০৫ বলে ২৬, জর্ডান নিলের সঙ্গে ৮৫ বলে ৪৮ এবং নবম উইকেটে গ্যাভিন হোয়ের সঙ্গে ১৫১ বলে ৫৪ রানের জুটি গড়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

1

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

2

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

4

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

5

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

6

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

7

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

8

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

9

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

10

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

11

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

12

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

13

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

14

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

15

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

16

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

17

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

18

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

19

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

20
সর্বশেষ সব খবর