Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার এক বিবৃতি দিয়ে কেকেআর বিষয়টি নিশ্চিত করেছে।

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে কেকেআর’কে নির্দেশ দিয়েছিল।

ওই নির্দেশনা মোতাবেক কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজকে আগামী মার্চ-এপ্রিল-মে’র আইপিএল থেকে বাদ দিয়েছে কেকেআর।

বিবৃতিতে কেকেআর বলেছে, কেকেআর নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক বিসিসিআই-এর থেকে তারা মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ পেয়েছে। বোর্ডের নির্দেশ মেনে যথাযথ প্রক্রিয়া মেনে এবং আলোচনা করে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিয়ষটি চূড়ান্ত করেছে।

বিসিসিআই-এর সেক্রেটারি আগেই জানিয়েছেন, কেকেআর চাইলে মুস্তাফিজের বিকল্প নিতে পারবে। সেক্ষেত্রে বোর্ড অনুমোদন দেবে। কেকেআরও বিষয়টি উল্লেখ করে বলেছে, কেকেআরের জন্য বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে। ফ্র্যাঞ্চাইজি এ বিষয়ে পরে কথা বলবে।

গত ডিসেম্বরে ময়মনসিংহে দিপু দাস নামের এক ব্যক্তিতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোচ্চার ছিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির একাধিক নেতা আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানেরও এক হাত নেন তারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

1

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

2

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

3

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

4

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

5

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

6

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

7

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

8

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

9

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

10

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

11

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

12

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

13

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

14

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

15

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

16

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

17

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

18

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

19

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

20
সর্বশেষ সব খবর