Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্রণালয়

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্রণালয়

নানান অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চলমান ‘লাতিন–বাংলা সুপার কাপের’ শেষ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মধ্যকার যে খেলাটি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, নির্ধারিত সময়ের দুই দিন আগেই সেই ম্যাচ স্থগিত করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তও জানানো হয়।

চিঠিতে মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করে জানায়, ম্যাচ টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ না করা, খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার–পরিচ্ছন্নতা না করা, স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়ে কোনো তথ্য না দেওয়া—এসব কারণে আয়োজকদের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়। এসব অনিয়মের কারণে ৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির অর্ধেক অর্থসহ সব আর্থিক হিসাব জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে সোমবার (৮ ডিসেম্বর) রাতে ম্যাচ চলাকালে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান বেসরকারি নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হন। ঘটনাটি ক্রীড়া মন্ত্রণালয় ‘গুরুতর ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে। ম্যাচ স্থগিতের পেছনে এটিকেও অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এছাড়াও, আয়োজক প্রতিষ্ঠানটি দুই ফুটবল লিজেন্ড কাফু ও ক্লদিও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিলেও বাস্তবে তারা কেউই আসছেন না বললেই চলে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

1

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

2

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

3

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

4

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

5

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

6

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঐতিহাসিক 'শান্তিচু

7

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

8

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

9

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

10

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

11

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

12

ফের সচিবালয়ের নতুন ভবনে অগুন

13

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

14

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

15

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

16

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

17

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

18

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

19

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

20
সর্বশেষ সব খবর