Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের কুরুচিপূর্ণ মন্তব্য করার পর ক্রীড়াঙ্গনে যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ব্যাখ্যা চেয়ে যে চিঠি পাঠিয়েছিলেন, চার দিন পর সেই চিঠির উত্তর দিয়েছে বিসিবি।

তাবিথ আউয়াল বিসিবি সভাপতির স্বাক্ষরিত চিঠিটি পেয়েছেন। চিঠিতে আসিফ আকবরের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, আসিফ বিসিবি পরিচালক হলেও ৯ নভেম্বরের ওই কনফারেন্সে তাকে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল।

চিঠিতে যা লেখা হয়েছে: "বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।"

বিসিবি স্পষ্ট করেছে যে আসিফের ওই মন্তব্য বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়। চিঠিতে আরও লেখা আছে: "কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।"

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চিঠিতে দুঃখ প্রকাশ করে লিখেছেন: "যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

1

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

2

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

3

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

4

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

5

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

6

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

7

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

8

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

9

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

10

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

11

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

12

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

13

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

14

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

15

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

16

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

17

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

18

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

19

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

20
সর্বশেষ সব খবর