Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতুরাজ

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতুরাজ

দীর্ঘ জল্পনা-কল্পনার পর নেতৃত্ব প্রসঙ্গে তাদের স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ট্রেড উইন্ডোর পর দলে আসা সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি। বরং আগের দুই মৌসুমের হতাশার পরও দলের নেতৃত্ব থাকছে তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই।

ট্রেড উইন্ডোর দলবদল শেষে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার পরই চেন্নাই নিশ্চিত করে যে, অধিনায়ক হিসেবে তারা রুতুরাজকেই বহাল রাখছে। গত দুই মৌসুমে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পেলেও ফ্র্যাঞ্চাইজিটি তার ওপর আস্থা বজায় রেখেছে।

২০২৩ মৌসুমে শিরোপা জেতার পর ২০২৪ সাল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়লে সেই দায়িত্ব পান রুতুরাজ। তার প্রথম মৌসুমে চেন্নাই পঞ্চম স্থানে শেষ করে। আর গত (২০২৫) মৌসুমে ১৪ ম্যাচে মাত্র চারটি জয় নিয়ে ১০ দলের মধ্যে সর্বশেষ স্থানে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চোটের কারণে রুতুরাজ অবশ্য গত মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছিলেন। তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে স্পষ্টভাবে প্রভাব ফেলেছিল।

চলতি ট্রেড উইন্ডোতে চেন্নাই রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ১৮ কোটি রুপিতে সাঞ্জু স্যামসনকে দলে নেয়। রাজস্থানের হয়ে স্যামসনের দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় তাকেই পরবর্তী অধিনায়ক করা হতে পারে—এমন আলোচনা ক্রিকেট মহলে জোর পেয়েছিল।

তবে চেন্নাই আবারও আস্থা রাখল তাদের নিজেদের প্রতিষ্ঠিত কাঠামো ও পুরোনো খেলোয়াড়দের ওপর। আইপিএলে পুরো ক্যারিয়ারই চেন্নাইয়ের হয়ে খেলা রুতুরাজ গায়কোয়াড়ের জন্য ২০২৬ সালের আসরটি হবে তার সপ্তম মৌসুম।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

1

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

2

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

3

হল ছাড়তে শুরু করেছেন ঢাবির আবাসিক শিক্ষার্থীরা

4

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

5

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

6

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

7

আগুনের ধোঁয়া শাহজালালের বহির্গমন টার্মিনালে, আতঙ্কিত যাত্রীর

8

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

9

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

10

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

11

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

12

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

13

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

14

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

15

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

16

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

17

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

18

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

19

রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত

20
সর্বশেষ সব খবর