Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। আসন্ন এই নিলামে দল পাওয়ার আশায় বিশ্বের ১৪টি দেশের মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায়। অন্যদিকে, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ নভেম্বর নিবন্ধিত হওয়ার শেষ দিন পার হওয়ার পর সোমবার নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএল নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিগুলোতে ৭৭টি জায়গা ফাঁকা আছে। এর মধ্যে ৩১টি জায়গাই বিদেশি খেলোয়াড়দের জন্য।

দশটি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাঁটবে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই ভারতের বাইরের ক্রিকেটার।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত বছর তিনি মেগা নিলামে অংশ নিতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স (৬৪.৩ কোটি রুপি বাজেট) ও চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি রুপি বাজেট) তাকে কিনতে আগ্রহী হয়ে উঠতে পারে। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর গ্রিনকে দিয়ে তার শূন্যতা পূরণ করতে পারে কলকাতা।

এদিকে, নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে বড় নাম অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

1

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

2

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

3

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

4

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

5

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

6

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

7

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

8

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

9

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

10

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

11

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

12

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

13

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

14

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

15

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

16

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

17

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

18

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

19

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

20
সর্বশেষ সব খবর