Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে নতুন মালিকানায় আসছে চট্টগ্রাম রয়্যালস। তবে আসর শুরুর আগেই চট্টগ্রাম শিবির ছাড়লেন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব হাবিবুল বাশার সুমন।

চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাশার সুমনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে আসর শুরুর আগেই তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ঢাকা পোস্টকে এক প্রতিক্রিয়ায় হাবিবুল বাশার জানিয়েছেন, ব্যক্তিগত কারণে থাকছেন না তিনি।

এদিকে, দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া কোচিং প্যানেলে আরো রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।

অন্যদিকে, শেষ মুহূর্তে ঘর গোছাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও। দলগুলোর কোচিং লাইন-আপও চূড়ান্ত।

অন্যান্য দলের কোচিং লাইন-আপ:

  • রংপুর রাইডার্স: প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

  • রাজশাহী ওয়ারিয়র্স: প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার।

  • ঢাকা ক্যাপিটালস: কোচ টবি রাদারফোর্ড।

  • সিলেট টাইটান্স: প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম।

  • নোয়াখালী এক্সপ্রেস: দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

1

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

2

মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বিডি ক্

3

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

4

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

5

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

6

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

7

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

8

সাভারে পার্কিং করা বাসে আগুন

9

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

10

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

11

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

12

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

13

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

14

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

15

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

16

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

17

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

18

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

19

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন ১৯ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

20
সর্বশেষ সব খবর