Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জে আলিফ হত্যাকাণ্ড, গাজীপুরের আশামনি ধর্ষণ, বুয়েটের শিক্ষার্থীর ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার প্রতিবাদে এবং এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ ওঠা ইসকন সংগঠনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা “খুন-ধর্ষণের বিচার চাই”, “ইসকন নিষিদ্ধ কর”, “সন্ত্রাসী সংগঠনের বিচার চাই” — এসব শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। তারা দাবি জানান, আলিফ হত্যা, গাজীপুরের আশামনি ধর্ষণ, বুয়েটের ধর্ষণসহ সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে যুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, ইসকন নামের ছত্রছায়ায় কিছু উগ্রপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা দেশের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ইসকন সংগঠন নিষিদ্ধ ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম; কিন্তু কিছু শক্তি দেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

1

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

2

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

3

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

4

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

5

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

6

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

7

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

8

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

9

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

10

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

11

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

12

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

13

সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, নেই দাফনের মানুষ

14

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

15

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

16

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

17

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

18

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

19

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

20
সর্বশেষ সব খবর