Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর বিরুদ্ধে

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর বিরুদ্ধে

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় কোটি টাকা মূল্যের সরকারি ভিপি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী বাপ্পি সাধুর বিরুদ্ধে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের তোড়জোড় চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত বাপ্পি সাধু পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ি নায়ান সাধুর ছেলে।

দখলের কৌশল ও অভিযোগ: অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড় সংলগ্ন গোলাম হোসেনের মসজিদের উত্তর পাশে রাজেন্দ্রপুর ও পুটিয়াখালি মৌজার অন্তর্ভুক্ত সরকারি ভিপি জমি রয়েছে। কোনো প্রকার অনুমতি ছাড়াই বাপ্পি সাধু ওই জমিতে থাকা ঘরের সংস্কার কাজ শুরু করেন। স্থানীয় নায়েব অফিসের মাধ্যমে একবার কাজ বন্ধ করে দেওয়া হলেও প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি পুনরায় কাজ শুরুর পাঁয়তারা করছেন।

স্থানীয় সূত্র জানায়, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) কাজে লাগিয়ে গোপনে নির্মাণকাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, বাপ্পি সাধু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তালা উপজেলা সভাপতি নুরুল ইসলামের ঘনিষ্ঠ এবং অর্থদাতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাজারের কয়েকজন স্থানীয় নেতাকে ‘ম্যানেজ’ করে এই অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

প্রশাসনের কঠোর অবস্থান: এ বিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড রাহাত খান স্পষ্ট ভাষায় বলেন, ‘‘তারা দ্রুত কাগজপত্র দেখাতে চেয়েছে। কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত কোনো ধরনের কাজ করার অনুমতি দেওয়া হয়নি। তাদের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’’

জনমনে উদ্বেগ: স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে ছুটির দিনে বা রাতের আঁধারে সরকারি এই জমি স্থায়ীভাবে বেদখল হয়ে যেতে পারে। তারা দ্রুত উচ্ছেদ অভিযান, দোষীদের বিরুদ্ধে মামলা এবং এসিল্যান্ড, ইউএনও ও জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্তের বক্তব্য: অভিযোগের বিষয়ে জানতে বাপ্পি সাধুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

1

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

2

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

3

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

4

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

5

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

6

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

7

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

9

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

10

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

11

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

12

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

13

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

14

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

15

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

16

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

17

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

18

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

19

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

20
সর্বশেষ সব খবর