Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন থেকেও সাময়িক বহিষ্কার

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন থেকেও সাময়িক বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি: ওসির সঙ্গে তর্কে জড়িয়ে ‘থানা পোড়ানো এবং এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যার’ দায় স্বীকার করে বক্তব্য দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

গ্রেপ্তারের প্রেক্ষাপট: এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় আটক এক সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মাহদী। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে মাহদীকে বলতে শোনা যায়, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন বসেছে। আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষ চৌধুরীকে আমরা জ্বালিয়ে দিয়েছি।’’

পুলিশের সামনে এমন দম্ভোক্তি ও সহিংস ঘটনার দায় স্বীকারের ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হলো।

সংগঠন থেকে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি: গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাহদী হাসানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ‘‘শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ করেছি, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’’

চিঠিতে মাহদীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

1

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

2

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

3

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

4

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

5

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

6

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

7

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

8

মেয়েদের কাছে ছেলেদের হার

9

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

10

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

11

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

12

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

13

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

14

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

15

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

16

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

17

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

18

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

19

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

20
সর্বশেষ সব খবর