Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরিবার পেল কম্বল

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরিবার পেল কম্বল

আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: হাড়কাঁপানো শীতে খাগড়াছড়ির পাহাড়ি জনপদের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)। মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির পানছড়ি উপশাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) পানছড়ি উপজেলার দুর্গম লোগং জোন (৩ বিজিবি ব্যাটালিয়ন) এলাকায় এই কর্মসূচি পালিত হয়। পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগে ৬৫টি অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

প্রতি বছরের ন্যায় এবারও শীত মৌসুমে সমাজের পিছিয়ে পড়া মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে সীপক্স। বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘‘তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’’

উল্লেখ্য, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত ও দুর্গম জনপদের অসহায় মানুষের কল্যাণে নানামুখী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই উদ্যোগে কিছুটা হলেও উষ্ণতার পরশ পেয়েছে দুর্গম পাহাড়ের শীতার্ত মানুষ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

1

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

2

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

3

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

4

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

5

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

6

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

7

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

8

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

9

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

10

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

11

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

12

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

13

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

14

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

15

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

16

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

17

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

18

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

19

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

20
সর্বশেষ সব খবর