Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দেশের মানুষের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করি। এগুলো করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব।’ 

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ…সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন তা আপনারা জানেন, যেটা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত করে দিয়েছিল।

আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই, তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ।’  

কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সুলতানী, বদরখালী মদিনাতুল মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরো অনেকে। 

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

1

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

3

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

4

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

5

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

6

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

7

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

8

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

9

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

10

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

11

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

12

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

13

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

14

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

15

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

16

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

17

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

18

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

19

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

20
সর্বশেষ সব খবর