Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায় হয়েছিল গ্রেপ্তার

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায় হয়েছিল গ্রেপ্তার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সন্দেহভাজন ওই ব্যক্তির বিষয়ে তথ্য জানতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সন্দেহভাজন ব্যক্তির একাধিক ছবি যাচাই-বাছাই করে জানা যায়, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রহুল। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। গ্রামটির বাসিন্দা হুমায়ূন কবিরের ছেলে সে।

কিছুদিন আগে রাজধানীতে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট করে নেয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে  আদাবর থানায়  মামলা রয়েছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ দীর্ঘদিন ধরে রাজধানীর আদাবরে বাসবাস করে আসছিলেন। তার পরিবারের কেউ গ্রামের বাড়িতে থাকে না।

পুরো পরিবার আদাবর থানার পিসি কালচার হাউজিং সোসাইটিতে থাকে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তির ছবি রয়েছে।

সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে ধরিয়ে দিতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

1

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

2

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

3

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

4

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

5

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

6

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

7

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

8

আমরা চাই সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল: নাহিদ

9

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

10

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

11

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

12

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

13

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

14

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

15

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

16

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

17

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

18

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

19

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

20
সর্বশেষ সব খবর