Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

কয়েক দিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও তীব্র শীত ফিরে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরো বাড়িয়ে দেয়।

ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই প্রচণ্ড ঠাণ্ডার কারণে সকালে কাজে বের হতে পারেননি।

কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলেও। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মেনতাজ আলী বলেন, ‘কয়েক দিন শীত কম ছিল, কিন্তু হঠাৎ করেই ঠাণ্ডা বাতাস শুরু হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা ১৪ ডিগ্রি হলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন এ ধরনের শীত অব্যাহত থাকতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

1

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

2

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

3

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

4

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

5

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

6

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

7

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

8

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

9

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

10

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

11

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

12

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

13

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

14

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

15

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

16

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

17

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

18

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

19

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

20
সর্বশেষ সব খবর