Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

ফরিদপুরে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়।

শেখ ফয়েজ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ মানিকের ছেলে এবং ফরিদপুর সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানায় নিয়ে যায়।

স্থানীয় ছাত্রনেতারা জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ ফয়েজ সরাসরি আন্দোলনের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হামলায় অংশ নেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। চলতি নভেম্বর তিনি ফরিদপুরে ফিরে এসে কিছু বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা বলেন, ফরিদপুরের তথাকথিত সাংবাদিক শেখ ফয়েজ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। তাকে আমরা আটক করে পুলিশের কাছে দিয়েছি।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ফয়েজকে খুঁজছিল কোতয়ালী থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আলীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

1

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

2

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

3

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

4

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

5

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

6

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

7

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

8

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

9

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

10

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

11

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

12

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

13

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

14

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখ

15

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

16

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো য

17

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

18

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

19

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

20
সর্বশেষ সব খবর