Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে বাধা দিয়েছে একদল যুবক।  এসময় তারা বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক এ কর্মসূচি আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করে ‘জুলাই মঞ্চের’ কর্মীরা। পরে উভয়পক্ষ মুখোমুখি হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

আয়োজকদের দাবি, ‘জুলাই মঞ্চের’ ব্যানারে যুবকরা মিছিল নিয়ে এসে বাধা দেন। তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। বাউল আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ বলেন, আমাদের আয়োজন শুরু হয়েছে, আলাপ চলছে। এমন সময় ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ ভেঙে দেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।

আবুল সরকারের মুক্তি চাইছেন যারা `সম্প্রীতি যাত্রা’ এর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরুপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি শিল্পীরা বাউল আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি তুলে ধরেন। প্রতিবাদী গান ও মশাল মিছিল করেন আয়োজকরা।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

1

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

2

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

3

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

4

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

5

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

6

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

7

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

8

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

9

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

10

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

11

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

12

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

13

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

14

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

15

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

16

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

17

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

18

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

19

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

20
সর্বশেষ সব খবর