Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

পুলিশ জানায়, গণপিটুনির খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

ওসি আরও বলেন, মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

1

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

2

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

3

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

4

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

5

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

6

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

7

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

8

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

9

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

10

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

11

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

12

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

13

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

14

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

15

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

16

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

17

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

18

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

19

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

20
সর্বশেষ সব খবর