Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের একটি মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর ৬ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ বুলবুল রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ প্রায় আট বছর বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম (৭৮) করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি রাজনৈতিক জীবনে একবার ইউনিয়ন পরিষদের সদস্য এবং পরপর তিনবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনি প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের একটি মামলার নিষ্পত্তি হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

1

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

2

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

3

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

4

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

5

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

6

ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

7

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

8

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

9

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

10

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

11

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

12

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

13

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

14

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

15

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

16

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

17

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

18

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

19

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

20
সর্বশেষ সব খবর