Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:

সদ্যপ্রয়াত মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়ায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় গুইমারাস্থ জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাফছড়ি ইউনিয়ন বিএনপি এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে। এ উপলক্ষে স্থানীয়ভাবে এক ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের সংকটময় সময়ে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চলেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের ব

1

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

2

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

3

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল

4

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

5

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

6

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

7

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

8

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

9

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

10

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

11

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

12

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

13

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

14

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

15

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

16

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

17

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

18

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

19

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

20
সর্বশেষ সব খবর