Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময় ও দোয়া মাহফিল

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময় ও দোয়া মাহফিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে উপজেলার উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ শোনেন। এ সময় সাংবাদিকরা নিয়ামতপুরের উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তার সামনে তুলে ধরেন। সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটুসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে নিয়ামতপুর উপজেলা রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, শাহজাহান সাজু, রুহুল আমিন শেখ, জাকির হোসেন, আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন, জনি আহমেদ, আব্দুল মতিন, আলমগীর মন্ডল, মিলন হোসেন, শাকিল হোসেন, ইমরান ইসলাম, সাগর দাস ও আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

1

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

2

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

3

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

4

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

5

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

6

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

7

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

8

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

9

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

10

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

11

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

12

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

13

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

14

যেসব পানীয় খালি পেটে উপকারী

15

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

16

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

17

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

18

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

19

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

20
সর্বশেষ সব খবর