Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব), সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ শহরের মাড়োয়াড়ি পট্রি সড়ক পাশে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ শওকত আলী। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর খান এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি। এছাড়াও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিও’র কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং সচেতন জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গ সু-নির্দিষ্ট দাবীসমূহ ব্যানার ও ফেস্টুনে প্রদর্শন করেন। তাদের দাবী-

সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায় জড়াবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির শেয়ার ব্যক্তিগত খাতে হস্তান্তর করবে না।

বিদ্যুৎ ও জ্বালানি সেবা কস্ট-বেসিসে, মুনাফামুক্তভাবে সরবরাহ করা হবে।

বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রণে তরল জ্বালানীর অনুপাত সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে।

জ্বালানি অপরাধীদের বিচার করা হবে এবং তাদের কাছ থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থে ‘Energy Price Stabilized Fund’ গঠিত হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩ এর মৌলিক সংস্কার করা হবে।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, বিদ্যুৎ দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিদ্যুৎ বাজারে বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।

বিগত ১৫ বছরে জ্বালানি সরবরাহে তসরুপ ও আত্মসাৎ নির্ধারণ করে, দায়ীদের কাছ থেকে অর্থ ও ক্ষতিপূরণ আদায় এবং তাদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা হবে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, দাবী মানা না হলে ছাত্র ও জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

1

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

2

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

3

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

4

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

5

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

6

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

7

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

8

আইন প্রণয়নের জন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন আহমদ

9

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

10

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

11

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

12

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

13

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

14

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

15

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

16

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

17

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সা

18

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

19

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

20
সর্বশেষ সব খবর