Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

জীবন কুমার রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৭৫৮ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে জেলার বিরামপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প এবং দিনাজপুর সদর উপজেলার খানপুর বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা।

​এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘‘বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ সিরাপ আটক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এই অভিযান জোরদার থাকবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

1

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

2

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

3

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

4

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

5

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

6

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

7

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

8

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

9

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

10

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

11

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

12

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

13

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

14

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

15

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

16

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

17

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

18

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

19

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

20
সর্বশেষ সব খবর