Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

জীবন কুমার রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথরোধ করে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে অবৈধভাবে আটক রেখে অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

​আটককৃতরা হলেন—উপজেলার রশিদপুর জঙ্গলপাড়ার জালাল উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০), চৌকিয়াপাড়া (সোনার পাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন (৩৫) এবং পূর্ব গৌরিপাড়ার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬)। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ২-৩ জন জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে পথরোধ করে এবং ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করত।

​মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

1

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

2

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

3

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

4

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

5

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

6

শিশু তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কাম

7

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

8

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

9

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

10

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

11

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

12

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

13

আইন প্রণয়নের জন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন আহমদ

14

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

15

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

16

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

17

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

18

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

19

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

20
সর্বশেষ সব খবর