Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। সোমবার দুপুর দেড়টার দিকে পাঁচতলা ভবনের চারতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সময় গুদামে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল পৌনে চারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানিয়েছেন, ভবনের চতুর্থ তলায় কম্বলের গুদাম ও তৃতীয় তলায় জুতার গুদাম ছিল। ভবনটিতে নিয়মিত প্রায় দেড়শো কর্মী কাজ করেন। আগুন লাগার সময় চতুর্থ তলায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন ভবনের অন্যান্য তলার কর্মীরা।

ভবনের দ্বিতীয় তলায় কর্মরত কয়েকজন কর্মচারী জানান,‘আমরা বাসায় ছিলাম। ধোঁয়া দেখে বুঝতে পারি যে আগুন লেগেছে। আমাদের কারখানা দ্বিতীয় তলায়-এখানে প্রায় ৬০ জন কর্মচারী কাজ করেন। তবে সবাই বেরিয়ে এসেছে।’

স্থানীয় এক ভবন মালিক হাজী রফিক জানান, আগুন সম্ভবত চতুর্থ তলার কম্বলের গুদাম থেকেই ছড়িয়েছে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালামাল, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন ও বিভিন্ন আমদানিকারকের মজুদ পণ্য রয়েছে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে যৌথ অভিযান: ডাকাত মাসুমের জিম্মিদশা থেকে পর্যটক ও

1

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

2

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

3

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

4

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

5

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

6

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

7

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

8

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান

9

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

10

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

11

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

12

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

13

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

14

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

15

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

16

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

17

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

18

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

19

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

20
সর্বশেষ সব খবর