Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

এদিকে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা সাঁথিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায়। এসময় ‌‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকের বাইরে রাস্তার সঙ্গে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। 

তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করতে কেউ এটা করতে পারে। আনুমানিক রাত দুইটার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি আমরা স্পষ্ট নই। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এরআগে, গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।  এতে ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এদিকে কিশোরগঞ্জের শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায়ও আগুন দেয় দুর্বৃত্তরা। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পড়া এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করছে। তবে সাথে সাথে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

আযহার/সকালবেলা



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

1

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

2

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

3

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

4

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

5

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

6

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

7

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

8

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

9

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

10

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

11

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

12

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

13

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

14

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

15

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

16

মারা গেছেন ওসমান হাদি

17

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

18

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

19

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

20
সর্বশেষ সব খবর