Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় মুড়ানো দিনাজপুর, নেই সূর্যের দেখা

ঘন কুয়াশায় মুড়ানো দিনাজপুর, নেই সূর্যের দেখা

দিনাজপুরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে সূর্যের দেখা মেলেনি। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশা পড়ছে। শুক্রবার তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শহরের বিভিন্ন এলাকায় মানুষকে শীতের পোশাক পরে চলাফেরা করতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মোন্থারের প্রভাবে দিনাজপুরে এমন বৈরী আবহাওয়া শনিবার পর্যন্ত থাকতে পারে। রোববার সূর্যের দেখা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দিনাজপুরে শীত আগে অনুভূত হয়। গত কয়েকদিন সকাল ও সন্ধ্যায় কুয়াশা পড়ছে, যা যান চলাচলেও বাধা সৃষ্টি করছে। সরদরের মাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘গত বছর এই সময়ে কুয়াশার সঙ্গে হালকা শীত ছিল, এবার হঠাৎ ঘন কুয়াশার সঙ্গে শীত পড়েছে। দুই দিন ধরে সূর্য দেখা না মেলায় মনে হচ্ছে, পুরো শীত এসে গেছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানিয়ে দিয়েছেন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কম।

ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় মোন্থারের প্রভাবে আকাশে ঘন মেঘমালা বিরাজ করছে, তাই সূর্যের আলো মেলছে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

1

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

2

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

3

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ যুক্তরাজ্যে

4

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

5

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

6

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

7

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

8

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

9

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

10

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

11

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

12

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

13

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

14

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

15

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

16

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

17

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

18

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

19

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

20
সর্বশেষ সব খবর