Deleted
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অগ্রহায়নের মাহফিল মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেবে চরমোনাই-এর আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শনিবার সকাল ৯টায় শেষ হয়েছে। 

পীর সাহেব চরমোনাই আখেরি মোনাজাতে দেশ, মানবতা, ইসলাম ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ইসলামবিরোধী, মানবতাবিরোধী অপশক্তির হেদায়াতেরও দোয়া করেন। মুমিন মুসলমানদের ঐক্যের আহ্বানেরও দোয়া করা হয়। এ সময় পুরো মাঠ আমিন আমিন রবে মুখরিত হয়।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে গত ২৬ নভেম্বর বুধবার বাদ জোহর শুরু হয় এ মাহফিল। তিনদিন ব্যাপী মাহফিলে তিনি ৫টি বয়ান পেশ করেন এবং নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ২টি বয়ান পেশ করেন।

আখেরি মোনাজাতের আগে দেয়া হেদায়েতি বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন মানুষের মধ্যে মানবতা থাকে না; বিধায় তারা যে কোনো অপরাধে জড়িয়ে যায়।

সুতরাং আমাদের সবার মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের পূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মনোনীত দ্বীন ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র কখনোই গ্রহণ করা যাবে না বলেও উল্লেখ করেন পীর সাহেব চরমোনাই।

তিনি আরও বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে কিংবা অন্য আদর্শের দিকে লোকদের আহ্বান করে, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট।’

পীর সাহেব চরমোনাই সতর্ক করে দিয়ে বলেন, এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তিনি মনে করিয়ে দেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ।

চরমোনাই মাদরাসার মূল মাঠসহ পাশের আরেকটি মাঠ নিয়ে অনুষ্ঠিত বার্ষিক এই মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর সাহেব চরমোনাই আরও বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর নির্দেশিত রাস্তায় নিজেকে বিলীন করে দিতে হবে। তিনি সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, "ব্যক্তি জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করলেই সত্যিকারের মুক্তি আসবে।"

মাহফিল শেষে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে আগত আমজনতা। এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ মাহফিল শুরু হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

1

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

2

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

3

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

4

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

5

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

6

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

7

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

8

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

9

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

10

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

11

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

12

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

13

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

14

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

15

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

16

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

17

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

18

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ব

19

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

20
সর্বশেষ সব খবর