Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সিলেট নগরের শাহপরান থানার পীরেরবাজার এলাকায় কথা-কাটাকা‌টির জেরে ইটের আঘাতে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা খুন হয়েছেন। তিনি কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।

বৃহস্প‌তিবার (২০ নভেম্বর) সকালে ‌চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্রাব করাকে কেন্দ্র করে অভিযুক্ত সুমন আহমদের সঙ্গে আব্দুর রহমানের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুমন ইট ছুড়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর অভিযুক্ত সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও পরে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

1

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

2

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

3

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

4

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

5

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

6

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

7

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

8

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

9

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

10

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

11

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

12

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

13

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

14

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

15

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

16

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

17

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

18

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

19

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

20
সর্বশেষ সব খবর