Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাঈদ পান্থ, বরিশাল: ভোলা এবং বরিশাল জেলার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনকারী সেতু নির্মাণের দাবিতে সোমবার বরিশাল নগরীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বরিশালে অবস্থানরত ভোলা জেলার সাধারণ মানুষের আয়োজনে দুপুর ১২টায় অশ্বিনীকুমার টাউন হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ভোলাবাসীর প্রাণের দাবি এই সেতুটি দ্রুত নির্মাণ করে বরিশালের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার দাবি জানান। এ সময় তারা বলেন, "দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবিতে ভোলাবাসী আন্দোলন করে আসছে। কিন্তু বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে টালবাহানা করছে।" বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে ভোলাবাসী ঐক্যবদ্ধভাবে এই দাবি পূরণ করেই ছাড়বে।

বক্তারা ভোলাবাসীর এই ন্যায়সঙ্গত দাবি পূরণের আন্দোলনে বরিশালবাসীকেও পাশে থাকার জন্য আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন বরিশালে ভোলাবাসীর পক্ষে বিএম কলেজ শিক্ষার্থী কামরুল ইসলাম, মাহমুদুল হাসান সাকিব, মো. হাসনাইন, শান্ত ইসলাম, বরিশাল সরকারি কলেজের তারিকুল ইসলাম, হাতেম আলী কলেজের আলিম তালুকদার, এবং চাকরিজীবী ইসলাম হোসেন পারভেজ প্রমুখ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

1

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

2

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

3

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

4

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

5

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

6

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো

7

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

8

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

9

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

10

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

11

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

12

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

13

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

14

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

15

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

16

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

17

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

18

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

19

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলিতে নিহত ৪

20
সর্বশেষ সব খবর