Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। আজ (বুধবার) সকালে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে প্রতিবারই শীতের প্রকোপ কিছুটা আগে শুরু হয়। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সকালবেলা কাজে বের হতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

স্থানীয়রা শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে শুরু করেছেন। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরের হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

1

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

2

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

3

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

4

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

5

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

6

শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত: প্রধান উপদেষ্টা

7

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

8

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

9

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

10

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

11

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

12

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

13

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

14

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

15

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

16

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

17

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

18

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

19

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

20
সর্বশেষ সব খবর